Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টা

মেয়াদ শেষে ৬ মাস ভিভিআইপি সুবিধায় রাষ্ট্রপতি-সরকার প্রধান

মেয়াদ শেষে ৬ মাস ভিভিআইপি সুবিধায় রাষ্ট্রপতি-সরকার প্রধান

দায়িত্ব পালনের মেয়াদ (দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ) শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা দেশের মধ্যে ছয় মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) পর্যাদা পাবেন। এ সংক্রান্ত সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয় তারা ছয় মাসের জন্য ভিভিআইপি হিসেবে সব ধরণের সুযোগ-সুবিধা পাবেন। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’ এর ধারা ২(ক)-এ দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রধান উপদেষ্টাকে তাদের নিজ নিজ দায়িত্ব হস্তান্তর বা পদত্যাগ করার তারিখ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ছয় মাসের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হলো।

০৭:৩৯ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

দায়িত্ব শেষে সামাজিক কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

দায়িত্ব শেষে সামাজিক কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

প্রধান উপদেষ্টা দায়িত্ব শেষ হবার পর বিশ্বব্যাপী ওনার সামাজিক কাজ নিয়েই ব্যস্ত থাকবেন। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান, তারা দেশের জন্য কাজ করেছেন, তারা এখানেই থাকবেন। সরকারের বাইরে থেকেও দেশের জন্য কাজ করে যাবেন। গঠিতব্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রসঙ্গে তিনি বলেন, আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে পতাকাবাহী গাড়িতে যাবেন উপদেষ্টারা। তাদের বাসায় পৌঁছে দেয়া হবে পতাকা ছাড়া গাড়িতে।

০৫:৪৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহবান প্রধান উপদেষ্টার

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহবান প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি পারস্পরিক শ্রদ্ধা অটুট রাখার আহবান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি আহবান জানাই— চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট থাকে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানান তার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

০৬:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

আগামী ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন বাংলাদেশের সব ভবিষ্যৎ নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠককালে, উভয়পক্ষ আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অনুমোদিত শ্রম আইন, বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

১১:২৩ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement