Apan Desh | আপন দেশ

‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে অনেক দূর নিয়ে যাবো’

নরসিংদী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:২৮, ১ মার্চ ২০২৬

আপডেট: ২০:২৯, ১ মার্চ ২০২৬

‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে অনেক দূর নিয়ে যাবো’

ছবি: আপন দেশ

বিএনপি বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়। কারণ, বিএনপি গণ নির্ভরশীল একটি রাজনৈতিক দল। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

রোববার (০১ মার্চ) বিকেলে নরসিংদির পলাশ উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আব্দুল মঈন খান বলেন, নেতাকর্মীদের ঐক্য ও জনগণের সমর্থনই আমাদের শক্তি। ১৯৯১ সালে আমাদের নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নরসিংদির পাঁচটি আসনেই আমরা বিজয়ী হয়েছিলাম। সেটি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। নরসিংদীর অতীত ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন <<>> খামেনির মৃত্যুতে জামায়াত আমীরের শোক 

তিনি বলেন, জিয়াউর রহমানের সময়ে আব্দুল মোমেন খান মন্ত্রী ছিলেন। সর্বোচ্চ ভোট দিয়ে আপনারা তাকে জয়ী করেছিলেন। তিনি আমাদের গর্ব। নরসিংদী একসময় রাজনৈতিক নেতৃত্ব ও উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখেছিল। সে অবস্থান পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এছাড়া ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন , নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, মঞ্জুর এলাহি এমপি প্রমুখ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়