Apan Desh | আপন দেশ

সাকিব ভক্তদের দুদকে অভিযোগ, আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

সাকিব ভক্তদের দুদকে অভিযোগ, আসিফ মাহমুদের প্রতিক্রিয়া

ছবি : আপন দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের করা অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণিত হলে যেকোনো শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত আছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেয়ার কারণে মব সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নেব।

ইফতার মাহফিলে তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি নাগরিক সমস্যার সমাধানের মাধ্যমে নতুন রাজনীতি গড়ে তুলতে চায়। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে লক্ষ্য করে দলটি নিয়মিত গণসংযোগ চালাচ্ছে। এসময় এনসিপির কেন্দ্রীয় ও ওয়ার্ড ভিত্তিক নেতারা উপস্থিত ছিলেন। আসিফ মাহমুদ আশাবাদ ব্যক্ত করেন, ওয়ার্ড পর্যায়ে সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দল সক্রিয়ভাবে কাজ করবে।

আরও পড়ুন <<>>ঢাকা-নরসিংদীর ধর্ষণ-হত্যাকাণ্ডে নিন্দা জামায়াত আমীরের

এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দুদক কার্যালয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন সাকিব আল হাসানের একদল ভক্ত। দুদক সূত্র জানায়, ২০-৩০ জনের একটি দল হঠাৎ কার্যালয়ে এসে স্লোগান দেন এবং পরে অভিযোগ জমা দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়