Apan Desh | আপন দেশ

আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ১৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:০৩, ১৪ নভেম্বর ২০২৪

আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি

বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও তারা পর্যাপ্ত আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি সরকার গঠন করলে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) আহতদের চিকিৎসার খোঁজখবর নেয়ার সময় তিনি এসব কথা বলেন।  এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার সঙ্গে ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আহতদের অবস্থা এখনও ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।

বিএনপির পক্ষ থেকে আহতদের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যেই আহতদের ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং পূর্বেও তাদের সহযোগিতা করা হয়েছে। আহতদের চিকিৎসার পাশাপাশি তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য  বলেন, ফ্যাসিবাদী শক্তি কীভাবে মুক্তভাবে ঘুরে বেড়ায় এবং রাজনীতি করতে চায়—এটাই প্রশ্ন।” তার এই বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীনদের কার্যকলাপের দিকে ইঙ্গিত করা হয়।

বিএনপির নেতৃবৃন্দ আন্দোলনকারীদের জন্য ভবিষ্যতে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করেন যে, দল ক্ষমতায় এলে তাদের চিকিৎসা ও আর্থিক সহযোগিতার সকল দায়িত্ব গ্রহণ করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে ভিভিআইপি অভ্যর্থনা তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি প্রধানমন্ত্রীর নাশকতাকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন বাংলাদেশ কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা পাবে: রিজভী আরটিজিএস লেনদেন ফের চালু হয়েছে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে গরমের তীব্রতা ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমনি আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম তুরস্কে ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত ১৭
City Touch