Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

আরবি প্রভাষক নিয়োগে বৈষম্য বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন

আরবি প্রভাষক নিয়োগে বৈষম্য বাতিলের দাবিতে ইবিতে মানববন্ধন

আরবি প্রভাষক নিয়োগে বৈষম্যমূলক শর্ত বাতিলের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।এসময় দাবি পূরণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে মানববন্ধনের আয়োজন করে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা৷মানববন্ধনে একাত্মতা পোষণ করে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এস এম সুইট, খেলাফত ছাত্র মজলিশ, জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ অন্যান্যরা।

০৬:৪২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার

ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন, জায়গা পেলেন যারা

ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন, জায়গা পেলেন যারা

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও কেন্দ্রীয় সংসদের ১৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২ ৮জন সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫জন যুগ্ম-সাধারণ সম্পাদক, সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক তারেক আজাদসহ অনেকে রয়েছেন।

১১:২১ এএম, ১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

Advertisement
Advertisement