Apan Desh | আপন দেশ

আহত

আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচ বিচারপ্রার্থী

আদালত ভবনের পলেস্তারা খসে আহত পাঁচ বিচারপ্রার্থী

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা ভবনের নিচতলায় (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। আহতরা হলেন সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তাদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

০৬:১৭ পিএম, ১৩ জুলাই ২০২৬ সোমবার

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’জন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২৪ মে) বেলা ১১টার দিকে আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর আদালত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে একটি মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। হাজিরা শেষ করে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে আকস্মিক গুলি চালায়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

০৩:০১ পিএম, ২৪ মে ২০২৬ রোববার

ডা. নাসিরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

ডা. নাসিরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনায় গুরুত্বর আহত হোন দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। শনিবার (১৭ মে) আহত ডা. নাসিরের খোঁজখবর নিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তিনি বলেন, দায়িত্ব পালনরত চিকিৎসকদের উপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।  চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক। একজন চিকিৎসকের উপর শারীরিক হামলা শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয় বরং দীর্ঘমেয়াদি মানসিক যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।

০৮:১০ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ

গ্যাস বিস্ফোরণে এক পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পরিবারের ৪ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেটের পাশে কুতুবপুর রাখিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল কাদের (৫০) ও তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬), রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

১২:২১ পিএম, ১১ মে ২০২৬ সোমবার

তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম

তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৮ জনকে কুপিয়ে জখম

গোপালগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের আটজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহতদের মধ্যে নারীও রয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বলাকইড় গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। বর্তমানে তারা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের ভাষ্য, একটি সাধারণ গালিগালাজের ঘটনাকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত। একই গ্রামের সাঈদ মোল্যার ছেলে সাকিবকে তুচ্ছ বিষয়ে গালিগালাজ করেন বোরহান মোল্যার ছেলে তুরজা মোল্যা। বিষয়টি জানাজানি হলে সাকিবের পরিবারের সদস্যরা এর কারণ জানতে চান। এতে উত্তেজনা বাড়ে।

১০:৪৭ পিএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

আহত জনির চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টাঙ্গাইলে দলীয় একটি সমাবেশে লজিস্টিক সাপোর্ট দেয়াকালে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত মোহাম্মদ জনি। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বিকেলে (১৫ মার্চ) রাজধানী ঢাকার গোলাপবাগ সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মোহাম্মদ জনির সাথে সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দলটি জনির শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এছাড়া তার হাতে চিকিৎসা সহায়তাও তুলে দেন।

১১:৩৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় দুপক্ষের সংঘর্ষে হয়েছে। যেখানে ইউপি সদস্য ও দুই নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রামের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংষর্ষে জড়ায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপ। একই গ্রামের আক্তার মোল্যা গ্রুপের সঙ্গে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

০৪:৩৮ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের নগরকান্দায় বিএনপির সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে।  ডাঙ্গী ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে সাবেক আওয়ামী লীগ সমর্থক ও বর্তমানে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির সমর্থক মুরাদ হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান মোল্লার সমর্থকেরা এ সংঘর্ষে জড়ায়।

০৪:৪২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement