Apan Desh | আপন দেশ

সালাউদ্দিন আহমেদ

‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’

‘অভ্যুত্থানকারীদের ওপর যারা হামলা করেছে তারা অপরাধী’

জুলাই অভ্যুত্থানকারী ও সাধারণ জনগণের বিরুদ্ধে যারা সশস্ত্র হামলা চালিয়েছেন, সেটা যে বাহিনীর পোশাকেই হোক এবং আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী, যুবলীগ, ছাত্রলীগ; যারা যে বাহিনীর পোশাকই পরুক, তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। না হলে আপনারা করবেন এবং সব মামলার সুষ্ঠু তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে তিনি জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টি তুলে ধরেন। সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের আইনি এবং সাংবিধানিক সুরক্ষা দেয়ার বিষয়ে আমরা জুলাই জাতীয় সনদে অঙ্গীকারবদ্ধ হয়েছি। বিগত অন্তর্বর্তী সরকারের সময় জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ নামের একটি অধ্যাদেশ জারি করা হয়েছে, যা মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। আমরা সর্বসম্মতিক্রমে এ অধ্যাদেশটি সংসদে বিল আকারে পাস করার বিষয়ে একমত হয়েছি।

০৮:০৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কে থাকবেন দায়িত্বে

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কে থাকবেন দায়িত্বে

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করবেন কারা—এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রীপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

১২:১৬ এএম, ১৮ মার্চ ২০২৬ বুধবার

‘গণঅভ্যুত্থান নিয়ে চেতনা ব্যবসায়ীদের পরিণতি শুভ হবে না’

‘গণঅভ্যুত্থান নিয়ে চেতনা ব্যবসায়ীদের পরিণতি শুভ হবে না’

জুলাইয়ের ছাত্র–গণঅভ্যুত্থানকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল গঠনের নামে কেউ যেন এ আন্দোলনের চেতনা নিজের বলে দাবি করার চেষ্টা না করে।  যারা এ গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে চেতনার ব্যবসা করতে চাইবে, তাদের জন্য পরিণতি মোটেই শুভ হবে না বলে—এ বিষয়ে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদের বলেন, দীর্ঘদিনের আন্দোলন–সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র–গণঅভ্যুত্থান গড়ে উঠেছে। এটি ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়, বরং বহু বছরের লড়াইয়ের ফল। 

০৫:০৯ পিএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement