Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৩, ২৫ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল

ফাইল ছবি, আপন দেশ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, এটি সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এ সম্পর্কে আমাদের কিছু বলার নেই।

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যর্পণ অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া (প্রচলিত নিয়ম) অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে। তবে ভ্রমণ নথিসহ স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক কোনো নাগরিকের বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে পৃথক বিষয়।

বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হিন্দুদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা বাংলাদেশ সরকারকে এ ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার আহবান জানাই। 

আরও পড়ুন<<>>আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব: বিজেপি মন্ত্রী

উল্লেখ্য, ২০২৪ সালের ০৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মূখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন। বাংলাদেশের বিজয়ের দিনে দেশে ফেরার কথা মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সকে জানিয়েছেন তার মুখপাত্র।

দেশে ফেরার নির্দিষ্ট তারিখ এবারই প্রথম ঘোষণা করলেন হাসিনা। এতে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বাড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দেশটিতে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ  এবং এ মাসের শুরুতে হাসিনা নতুন পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে সহিংসতা বেড়েছে।

বাতিল হয়ে যাওয়া এসব কাগজপত্র চাওয়ার পাশাপাশি শেখ হাসিনা সরকারকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার ফেরার ব্যবস্থা করার আহবান জানিয়েছেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো