ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং। তিনি বলেছেন, আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব।
বুধবার (২৫ নভেম্বর) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ হুমকির কথা উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যমটি বিজেপি সরকারের মন্ত্রীর এমন বক্তব্যকে ‘বিতর্কিত’ হিসেবে উল্লেখ করেছেন।
পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় মঙ্গলবার (২৪ নভেম্বর) অর্জুন সিং সাংবাদিকদের বলছিলেন, আমরা ১৬ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনো অজুহাতের সুযোগ নেই।
কীভাবে নেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি আরও বলেন, যেভাবে নিতে হবে, নিয়ে নেব।
অর্জুন সিংয়ের এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জন্ম দিয়েছে। যদিও তার এমন বক্তব্যে ভিন্ন অবস্থান ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
আরও পড়ুন <<>> বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প
দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশে যত উত্তেজনা ছড়াবে, সমস্যা হবে, তার ঢেউ আমাদের এখানেও এসে পড়বে। তাছাড়া আমরা প্রতিবেশী দেশের ঘটনায় ব্যথিত হই, আমাদের অর্থনীতিতেও চাপ পড়ে। ফলে কবে বাংলাদেশে শান্তি ফিরে আসবে, আমরা সে দিকেই তাকিয়ে রয়েছি।
দিলীপ ঘোশষের পরামর্শ, বাংলাদেশে যা হচ্ছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা চাইব, নেতাদের মধ্যে লড়াই না করে তারা যেন সেখানকার মানুষের ভবিষ্যতের কথা চিন্তা করেন, সেখানে নতুন বিনিয়োগের কথা ভাবেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































