Apan Desh | আপন দেশ

দীর্ঘ ৪২ দিন পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১৩, ২৫ নভেম্বর ২০২৬

দীর্ঘ ৪২ দিন পর জৌকুড়া-নাজিরগঞ্জ নৌপথে ফেরি চলাচল শুরু

ছবি: আপন দেশ

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ৪২ দিন বন্ধ থাকার পর পরীক্ষা মূলকভাবে রাজবাড়ীর জৌকুড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এ নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হয় ব‌লে জানান বিআইডব্লিউটিসি না‌জিরগঞ্জ ফে‌রিঘা‌টের ব‌্যবস্থাপক এম এ নেওয়াজ শিবলী।

তিনি বলেন, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে ১২ অক্টোবর থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে ড্রেজিংয়ের মাধ্যমে নৌপথের নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। এর ফলে দীর্ঘ ৪২ দিন পর পরিস্থিতির উন্নতি হওয়ায় বুধবার থেকে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’

এদিকে দীর্ঘদিন পর এ নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এ পথে চলাচলকারী যাত্রী ও যানবাহন চাল‌কেরা। 

আরও পড়ুন<<>>পাংশায় গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

রাজবাড়ীসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার সঙ্গে উত্তরবঙ্গের পাবনা ও সিরাজগঞ্জ জেলার যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুট। উত্তর ও দক্ষিণাঞ্চলের দূরত্ব কমাতে ২০২৩ সালে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কাছ থেকে এ নৌপথটি অধিগ্রহণ করে বিআইডব্লিউটিসি।

এরপর দুটি ফেরি দিয়ে এ পথে দিনে চারবার যাত্রী ও যানবাহন পারাপার শুরু হয়। কিন্তু টেকসই ও স্থায়ী ড্রেজিং না থাকায় বারবার স্থবির হয়ে পড়ছে গুরুত্বপূর্ণ এ নৌপথটি। এতে ভোগান্তিতে পড়েন চালকে-যাত্রীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো