Apan Desh | আপন দেশ

বাংলাদেশ পুলিশ

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করল পুলিশ

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার (০৭ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়ে জানানো করা হয়। বার্তায় বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল পরিকল্পিতভাবে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, উসকানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশ এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

০৮:১২ পিএম, ৭ আগস্ট ২০২৬ শুক্রবার

পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের দুই মহানগর ও দুই রেঞ্জ ডিআইজিকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে পূর্বে জারি করা এক কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে ডিআইজি হিসেবে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

০৬:৫১ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

পরিবর্তন হচ্ছে পুলিশের বিশেষায়িত দুই সংস্থার নাম

পরিবর্তন হচ্ছে পুলিশের বিশেষায়িত দুই সংস্থার নাম

উগ্রবাদ নিয়ন্ত্রণে গঠিত পুলিশের বিশেষায়িত দুটি সংস্থা অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম পরিবর্তন হতে যাচ্ছে। এ দুটি ইউনটিকে একীভূত করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ (এসএসইউ) নামে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ সদর দফতর থেকে এমন একটি প্রস্তাব সরকারের নীতি নির্ধারক পর্যায়ে বিবেচনাধীন। জানা গেছে, রোববার (০৭ জুন) পুলিশ সদর দফতর থেকে এ সংক্রান্ত প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে এটিইউর নাম পরিবর্তন করে ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ)’ করার অনুমোদন চাওয়া হয়।

১০:০৮ পিএম, ৪ জুলাই ২০২৬ শনিবার

পুলিশে বড় রদবদল, ২১ কর্মকর্তা বদলি

পুলিশে বড় রদবদল, ২১ কর্মকর্তা বদলি

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়েছে। এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পদোন্নতি দিয়ে সিআইডির অতিরিক্ত আইজি, ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

০৮:০২ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশকে মেরে ফেলার হুমকি

নিষিদ্ধ যুবলীগের মিছিল, পুলিশকে মেরে ফেলার হুমকি

মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’—পুলিশের উদ্দেশ্যে চিৎকার করে এমন হুংকার দেয়া হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের মিছিল থেকে। রোববার (২১ জুন) ভোরে গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়ার কলম্বিয়া গার্মেন্টসের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে ওই মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল থেকে পুলিশ দেখে হুমকি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বলছে, ভিডিওটি তারা দেখেছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

০৬:৪৭ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement