Apan Desh | আপন দেশ

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৫০, ২৫ নভেম্বর ২০২৬

হাসপাতালে ভর্তি চিত্রনায়িকা মিষ্টি জান্নাত

মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত

র‍্যাম্পে হাঁটদে গিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়েছেন ঢালিউডের চলতি সময়ের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। এতে তিনি আঘাত পেয়েছেন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটেন তিনি।

সেকানে হাঁটার সময় কিছুদূর এগিয়ে যাওয়ার পর পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হাসপাতালে নেয়া হয় তাকে।

মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। তার পায়ের লিগামেন্টে সমস্যা হয়েছে।

এদিকে আরেকটি পোস্টে নিজের এ দুর্ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন মিষ্টি জান্নাত।

আরও পড়ুন <<>> ‘রামায়ণ’ নির্মাতাদের বিরুদ্ধে থানায় হিন্দু সংগঠনের অভিযোগ

তিনি লেখেন, কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না। আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।

পোস্টে তিনি আরও জানান, মিডিয়ার সবাই তার কাছের মানুষ। কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না তিনি। একই সঙ্গে পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরের কথা উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন এ অভিনেত্রী।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো