ফাইল ছবি, আপন দেশ
ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ঋণগ্রহীতা সাদ মুসা গ্রুপের বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার (সি.আর.) মামলায় রায় প্রদান করেছেন আদালত। আদালত সংশ্লিষ্ট মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। মামলার বিপরীতে ইস্যুকৃত চেকের মোট অর্থের পরিমাণ ১৯২.৫০ কোটি টাকা।
বুধবার (২৫ নভেম্বর) আদালত এ দণ্ডাদেশ প্রদান করে।
জানা যায়, সাদ মুসা গ্রুপের কাছে ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর আগ্রাবাদ শাখায় বর্তমানে অনাদায়ী ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৬৫৬ কোটি টাকা। এ ছাড়া ব্যাংকের দিলকুশা শাখাতেও গ্রুপটির ঋণ দায় রয়েছে। বিপুল পরিমাণ এ অনাদায়ী ঋণ ব্যাংকের আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ আদায় কার্যক্রমের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন<<>>পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনল বাংলাদেশ ব্যাংক
ন্যাশনাল ব্যাংক পিএলসি তার আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সাদ মুসা গ্রুপের কাছে পাওনা অর্থ আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ লক্ষ্যে ব্যাংক প্রচলিত আইন ও বিধিবিধানের আওতায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করছে।
ন্যাশনাল ব্যাংক পিএলসি অনাদায়ী ঋণ আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। ব্যাংকের পাওনা অর্থ আদায়ে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানায় ব্যাংক।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































