ফাইল ছবি
দেশের সাত জেলায় নতুন এসপি নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করেছে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের এসপি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে।
এছাড়া নড়াইলের এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ। খুলনার নতুন এসপি হয়েছেন এপিবিএনের এসপি খাঁন মুহাম্মদ আবু নাসের।
আরও পড়ুন <<>> একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
অন্যদিকে, ফেনী জেলার এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার বর্তমান এসপি জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন এসপি করা হয়েছে এসআরইউর এসপি মোহাম্মদ কামরুল ইসলামকে। আর নওগাঁর এসপি হিসেবে নিয়োগ পেয়েছেন সিআইডির বিশেষ এসপি মো. ছুফি উল্লাহ।
সাত জেলায় নতুন এসপি নিয়োগের পাশাপাশি পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































