Apan Desh | আপন দেশ

বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১১, ২৫ নভেম্বর ২০২৬

বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি

ছবি: আপন দেশ

বাড়ির দরজায় দাঁড়িয়ে লাশবাহী গাড়ি। ভেতরে ৮১ বছরের বৃদ্ধ মফিজ উল্ল্যার নিথর দেহ। আর সেই মরদেহ বাড়িতে রেখেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা ও দলিল-দস্তাবেজ নিয়ে সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

বাবার শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়িতে। মফিজ উল্ল্যা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে মফিজ উল্লাহ তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরন করেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্ল্যা ও তার স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক, বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যায় এবং ভাঙচুর ও মারামারি করে। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। পরিবারের দাবি, হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন নাজমুন নাহার। সিসিটিভি ফুটেজে তাকে মারধরের দৃশ্য দেখা গেছে বলেও দাবি তাদের। 

আরও পড়ুন<<>>পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত পরিকল্পনা প্রয়োজন: পার্বত্যমন্ত্রী

জানা যায়, মফিজ উল্ল্যার ৫ ছেলে ও দুই মেয়ে। মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে থাকতেন। এরআগে জমি নিয়ে তার সন্তানদের মাঝে বিরোধ তৈরি হয়। তা নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই মফিজ উল্ল্যাকে মনিরের বাড়িতে থাকতে হতো।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃদ্ধের মৃত্যুর পর মরদেহ বাড়িতে থাকা অবস্থায় এমন সংঘাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিরোধের আইনসম্মত সমাধানের দাবি জানান। 

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক বলেন, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর কিংবা হামলা করেছে, তা তারা জানেন না। 

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কোন অভিযোগও পাইনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আ.লীগকে বিলুপ্ত-সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন গোপালগঞ্জে থানায় আগুনের ঘটনায় অতিরিক্ত এসপি গ্রেফতার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হলো ভোটের মাধ্যমে অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমীর ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন ফুটবলের রাজপুত্রের বিদায়ের ৬ বছর বড় জয়ে সিংহাসনে বসলেন ভিনি-এমবাপ্পেরা সন্তান-সংসার সামলে যেভাবে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো