Apan Desh | আপন দেশ

অফিস

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস। এদিন থেকে ব্যাংক ও আদালতের কার্যক্রম যথারীতি চলবে। দুর্গাপূজা উপলক্ষে এবার ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি দেয়া হয়। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিনের ছুটি পান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। 

০৮:৪০ এএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement