ছবি: আপন দেশ
কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা ও উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় শহরের সবুজপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারই হলো একটি কল্যাণমুখী রাষ্ট্রের মূল ভিত্তি। দেশজুড়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবি পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান ও রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দিক। তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর জোর দেন।
আরও পড়ুন<<>>রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায়
বক্তারা বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে প্রতিটি স্তরে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে। একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মো. নজরুল ইসলাম খানের (ডা. নজরুল) সভাপতিত্বে এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, বিভাগীয় সমন্বয়ক ডা. মুনতাকিমুজ্জামান, কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজার রহমান রঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবেশকর্মী ও বৃক্ষপ্রেমী মো. আনোয়ার হোসেন।
জেলা শাখা আয়োজিত এ সভায় কুড়িগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নেতা-কর্মী, প্রতিনিধি ও দলের স্থানীয় শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































