ঈদের ছুটিতে আয় কমে ক্যাম্পাসভিত্তিক কর্মজীবীদের
ঈদ মানেই আনন্দ, প্রিয়জনের কাছে ফেরা আর উৎসবের উচ্ছ্বাস। কিন্তু এ আনন্দের ভিড়েই নীরবে চাপা পড়ে যায় কিছু মানুষের দীর্ঘশ্বাস।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাস যখন শিক্ষার্থীদের পদচারণাহীন হয়ে পড়ে, তখন থমকে যায় ক্যাম্পাসকেন্দ্রিক অসংখ্য ক্ষুদ্র ব্যবসা। ফাঁকা হয়ে যায় জব্বার মোড়, টিএসসি এলাকা, হলসংলগ্ন চায়ের দোকান কিংবা ফটোকপির স্টলগুলো। শিক্ষার্থীদের কোলাহল থেমে গেলে কমে যায় দিন এনে দিন খাওয়া বহু মানুষের উপার্জনও। তাই কারও কাছে ঈদ আনন্দের, আবার কারও কাছে এটি হয়ে ওঠে টিকে থাকার লড়াই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে ঘিরে গড়ে উঠেছে ছোট-বড় অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপস্থিতির ওপর নির্ভর করেই চলে চা দোকান, খাবারের হোটেল, ফটোকপি ও প্রিন্টিং দোকান, ভ্যানচালক, রিক্সাচালকসহ অনেক মানুষের জীবিকা। কিন্তু ঈদের দীর্ঘ ছুটি শুরু হলেই অধিকাংশ শিক্ষার্থী বাড়ি ফিরে যাওয়ায় ক্যাম্পাসে নেমে আসে নীরবতা। এতে আয় কমে যায় এসব কর্মজীবী মানুষের।
০৫:২৭ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার