Apan Desh | আপন দেশ

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

বিনোদন প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৫১, ২৪ অক্টোবর ২০২৬

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

সংগীতশিল্পী আসিফ আকবর ও তার গুলিবিদ্ধ গাড়ি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে তিনি অক্ষত রয়েছেন।

আরও পড়ুন<<>>বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেয়ার হুমকি

তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনার সঙ্গে আসিফ আকবরের ব্যক্তিগত বা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বিসিবির সাবেক পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়