মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টাইগারদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি হারালেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহউদ্দিন।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আশরাফুলের সঙ্গে চুক্তি ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে এ দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে।
২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপ। সে আসর পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা ছিল আশরাফুলের। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি।
আরও পড়ুন <<>> এশিয়া কাপের সূচি প্রকাশ
২০২৫ সালে দেশের মাটিতে আয়ারল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান বাংলাদেশের সাবেক এ অধিনায়ক। শুরুতে তাকে শুধু আয়ারল্যান্ড সিরিজের জন্য দায়িত্ব দেয়া হয়েছিল। পরবর্তী সময়ে তার চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত করা হয়।
প্রায় এক বছর জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন আশরাফুল। এসময়ে কয়েকটি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন। সামগ্রিক ব্যাটিংয়ে প্রত্যাশিত উন্নতি হয়নি বলে মনে করছে বোর্ড। বিশেষ করে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ব্যাটিং বিভাগে ব্যর্থতার পর তার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































