ফাইল ছবি
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিভিল সার্জনের কার্যালয়, নরসিংদী ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব (স্থায়ী ও অস্থায়ী) খাতের অন্তর্ভুক্ত শূণ্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি ও শর্তসাপেক্ষে দেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
এক নজরে সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
চাকরির ধরন: সরকারি চাকরি
প্রকাশের তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬
পদ সংখ্যা: ৮টি
লোকবল নিয়োগ: ১১৯ জন
আবেদন করার মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://cs.narsingdi.gov.bd
প্রতিষ্ঠানের নাম: নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়
পদসংখ্যা: ০৮ টি
লোকবল নিয়োগ: ১১৯ জন
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩টি
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি
পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ০৪টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
আরও পড়ুন<<>>অভিজ্ঞতা ছাড়াই এনআরবি ব্যাংকে চাকরির সুযোগ
পদের নাম: কোল্ড চেইন টেকনিশিয়ান
পদসংখ্যা: ০১টি
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতা: রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ০৫টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ০৪টি
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস। হালকা গাড়ী চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স।
পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ০১টি
বেতন: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকেল ৫টা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































