Apan Desh | আপন দেশ

অবরোধে অচল খাগড়াছড়ি-রাঙামাটি

খাগড়াছড়ি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:০২, ২৪ অক্টোবর ২০২৬

অবরোধে অচল খাগড়াছড়ি-রাঙামাটি

ছবি: আপন দেশ

সাজেকে সড়ক অবরোধ চলাকালে অবরোধকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ শুরু করেছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টা থেকে এ অবরোধ চলছে।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার নয়টি উপজেলাতেও সড়কে যানবাহন চলাচল তুলনামূলক কম।

সকালে খাগড়াছড়ির দক্ষিণ খবংপড়িয়া এলাকায় ভোর থেকে বিভিন্ন স্থানে পিকেটারদের টায়ার জ্বালাতে দেখা গেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা সরিয়ে ফেলে। তবে অবরোধের কারণে এখনো কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  এদিকে অবরোধের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। 

পুলিশ সুপার মো. মোরতোজ আলী খাঁন জানান, অবরোধে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনাবাহিনীকেও রাস্তায় টহল দিতে দেখা যাচ্ছে। 

তবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী গাড়ি, শববাহী যান, ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি অবরোধের আওতামুক্ত রয়েছে।

আরও পড়ুন<<>>নিরাপত্তা শঙ্কায় পর্যটকশূন্য সাজেক

অবরোধকারীদের অভিযোগ, এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) 'জনসংহতি সমিতির (সন্তু) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে সরিয়ে নেয়াসহ বিভিন্ন  দাবিতে সাজেকে ডাকা সড়ক অবরোধে হামলা, লাঠিচার্জ ও ঘরবাড়ি-দোকানপাঠ ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনার প্রতিবাদে এবং সাজেকবাসীর ন্যায্য দাবির সমর্থনে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় 'ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ' এ অবরোধ ডেকেছে। 

এ সংগঠনের সভাপতি উষাতন চাকমা কর্মসূচি সফল করতে এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠন এবং খাগড়াছড়ি ও রাঙামাটির যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়