ছবি : সংগৃহীত
এশিয়া কাপ রাইজিং স্টার্সের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হচ্ছে এ আসর।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ থাকবে হংকং।
এবারের আসরে আটটি দল খেলবে দুই গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং। অন্যদিকে ‘বি’ গ্রুপে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। টুর্নামেন্টটি হবে ৫০ ওভারের।
কাতারের ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে হবে সব ম্যাচ।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ
১৯ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম হংকং
২১ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’
২৩ নভেম্বর: বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’
গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা অপেক্ষা করছে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিটি ম্যাচই হতে পারে গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন <<>> টি-টোয়েন্টিতে তিলক ভার্মার বিশ্ব রেকর্ড
গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণ ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি হবে ২২ নভেম্বর। একই দিনে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
সূচি অনুযায়ী, ২০ নভেম্বর পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর ভারত লড়বে নেপালের সঙ্গে। ২১ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দল মুখোমুখি হবে হংকংয়ের।
২৩ নভেম্বর আফগানিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে, আর বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। ২৪ নভেম্বর ভারত-সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের সূচি।
গ্রুপ পর্ব শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২৯ নভেম্বর।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































