Apan Desh | আপন দেশ

আট যুদ্ধ থামিয়েও নোবেল পাইনি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩২, ২৪ অক্টোবর ২০২৬

আট যুদ্ধ থামিয়েও নোবেল পাইনি: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আমি আটটি যুদ্ধের নিষ্পতি করেছি। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। এমনই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, আমি আটটি যুদ্ধের নিষ্পতি করেছি, আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না। এসময় তিনি আবারও ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেন যে, দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীকে চড়া শুল্ক আরোপের হুমকি দিয়ে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করেছিলেন তিনি।

তিনি বলেন, ভারত ও পাকিস্তান দুটি পারমাণবিক শক্তিধর দেশকে থামিছি। আমি বলেছিলাম, বন্ধুরা, তোমরা যদি এমনটা করো, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না। আমি তোমাদের দু’দেশের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপ করব, যাতে তোমরা কোনো ব্যবসাই করতে না পারো। আমি এসব যুদ্ধ থামিয়েছি। এটা করতে পারা সত্যিই সম্মানের। এ প্রচেষ্টায় জাতিসংঘের কাছ থেকে কোনো সহায়তা নেইনি।

আটটি যুদ্ধ থামানোর পরও নোবেল না পাওয়ার আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, আমি জাতিসংঘে একবারও ফোন করিনি। কিন্তু আমরা সব যুদ্ধ থামিয়েছি, আর কয়েকটি বাকি আছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আমার ধারণাই ছিল না, এতগুলো যুদ্ধ চলছে। আমি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছি। আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।

আরও পড়ুন <<>> স্বামীর আলিঙ্গনে ভাঙল স্ত্রীর পাঁজরের হাড়!

মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারত-পাকিস্তান, ইসরায়েল-ইরান, কম্বোডিয়া-থাইল্যান্ড, সার্বিয়া-কসোভো, রুয়ান্ডা-ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, মিশর-ইথিওপিয়া এবং আর্মেনিয়া-আজারবাইজানসহ একাধিক সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

তবে একাধিক ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলো সংঘাত থামানোর ক্ষেত্রে মার্কিন ভূমিকা নিয়ে ভিন্ন বক্তব্য জানিয়েছে।

ভারতও অতীতে স্পষ্ট করেছে যে, পাকিস্তানের সঙ্গে সংঘাত থামানোর ক্ষেত্রে ওয়াশিংটনের কোনো ভূমিকা ছিল না।

এর আগেও নোবেল শান্তি পুরস্কার নিয়ে ২০২৫ সালে ট্রাম্প বলেছিলেন, তার কাজের জন্য ইতোমধ্যেই চার বা পাঁচবার এ পুরস্কার পাওয়া উচিত ছিল। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়ার বিষয়টিও টেনে আনেন ট্রাম্প।

তার ভাষ্য, ওবামা পুরস্কার পেলেও তার নিজের কূটনৈতিক সাফল্যের তুলনায় ট্রাম্পের প্রাপ্যতা বেশি।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়