Apan Desh | আপন দেশ

পরীমনির জন্মদিনে বিমানে এলো শিউলি ফুল

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৪, ২৫ অক্টোবর ২০২৬

পরীমনির জন্মদিনে বিমানে এলো শিউলি ফুল

পরীমনি। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। এবার জন্মদিনে তিনি সাজসজ্জায় অন্যরকম এক আবহ তৈরি করেছেন। পুরো আয়োজন সাজিয়েছেন শিউলি ফুলে। এ আয়োজনের জন্য চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছেন এক ব্যক্তি।

শনিবার (২৪ অক্টোবর) পরীমনির জন্মদিন। দিনটি উপলক্ষে সন্ধ্যায় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।

অনুষ্ঠানের ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয় শিউলি ফুল। শুধু আয়োজনেই নয়, নিজের পোশাকেও রেখেছেন শিউলির ছোঁয়া। শিউলি ফুলের নকশা করা শাড়িতে অনুষ্ঠানে হাজির হন এ অভিনেত্রী।

আরও পড়ুন <<>> আসিফকে লক্ষ্য করে গুলি ‘অশনি সংকেত’: ওমর সানী

পরীমনির ভাষ্য, অক্টোবর মাসের ফুল হিসেবে শিউলির কথাই প্রথমে মাথায় এসেছিল তার। সে ভাবনা থেকেই জন্মদিনের পুরো আয়োজন সাজানোর পরিকল্পনা করেন তিনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই এটা করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এ ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়