Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার জন্য আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:২৪, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫৭, ৮ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার জন্য আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। জার্মানভিত্তিক একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (০৯ ডিসেম্বর) তাকে নিতে ঢাকায় আসার কথা ছিল। 
 
সোমবার (০৮ ডিসেম্বর) শাহজালাল বিমানবন্দর সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি নিয়েছিল। কিন্তু তারা আজ সে অনুমতি বাতিলের অনুরোধ করেছে। বাতিলের অনুরোধটি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য পাঠাবে। 

আরও পড়ুন<<>>মেডিসিন গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া

 এর আগে বেবিচকে রোববার (০৭ ডিসেম্বর) জমা দেয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টায় ল্যান্ডিং ও একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন দিয়েছিল।

কাতার সরকার দীর্ঘ দূরত্বের চিকিৎসা পরিবহনের উপযোগী বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স নির্বাচন করার পর সেটি পরিচালনার দায়িত্বে থাকা এফএআই এভিয়েশন গ্রুপকে চার্টার করে এ মেডিকেল ইভাকুয়েশন বিমানটি ব্যবস্থা করেছিল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের