Apan Desh | আপন দেশ

চিকিৎসা

রাঙামাটি সদর হাসপাতালে কলপোস্কোপি অপারেশন চালু

রাঙামাটি সদর হাসপাতালে কলপোস্কোপি অপারেশন চালু

রাঙামাটি সদর হাসপাতালের ইতিহাসে প্রথমবার চালু হলো কলপোস্কোপি অপারেশন। মঙ্গলবার (১৪ জুলাই) গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভির তত্ত্বাবধানে এ কার্যক্রম শুরু হয়। গাইনী বিশেষজ্ঞ ডা. তাহমিনা দেওয়ান অভি বলেন, যাদের প্যাপ টেস্ট বা ভায়া টেস্টে কোনো অস্বাভাবিক কোষ বা সমস্যা ধরা পড়বে  আমরা তাদের কলপোস্কোপি করাবো। এইচপিভি  বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টেস্ট পজিটিভ হলে, জরায়ুমুখে দীর্ঘদিন ধরে কোনো ইনফেকশন বা ক্ষত থাকলে, স্বাভাবিক পেলভিক পরীক্ষার সময় চিকিৎসক জরায়ুতে কোনো অস্বাভাবিকতা বা সমস্যা সন্দেহ করলে তাদেরও কলপোস্কোপি করানো হবে।

০৪:১৩ পিএম, ১৫ জুলাই ২০২৬ বুধবার

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান

আজকের শিক্ষার্থী-ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে বলে জানিয়েছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, সরকার স্বাস্থ্যখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের ৮১ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব কথা বলেন। চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা প্রতিদিনই মানুষের অনেক আনন্দ-বেদনার সাক্ষী। যারা চিকিৎসা পেশায় নিয়োজিত কিংবা চিকিৎসক হওয়ার জন্য অধ্যয়নরত, প্রতিটি মানুষের মনোজগতে আপনাদের অবস্থান। তাদের সুস্থ্য জীবনের রক্ষক হিসেবে বিবেচিত।

০৬:৩৯ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দেশের ১০ জেলা সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে চালু করা হচ্ছে। রোববার (১৪ জুন) থেকে এ সেবা চালু হবে।  জরুরি রেসপন্স ও মহামারি প্রস্তুতি (ইআরপিপি) প্রকল্পের আওতায় এসব আইসিইউ স্থাপন করা হবে। এসব হাসপাতালের আইসিইউ কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। যেসব হাসপাতালে নতুন আইসিইউ চালু হচ্ছে সেগুলো হলো- মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল।

১০:১২ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসা ব্যবস্থাকে সহজ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমান সরকার মানুষের সেবা করতে চায়। এজন্য সরকারের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, এখন সরকারি সুবিধা পেতে আর কাউকে ঘুষ দিতে হয় না। শনিবার (১৩ জুন) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিগত সরকারের সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগের সরকারের সময় স্বাস্থ্যখাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। বিগত সরকারের দুর্নীতির কারণে আমরা একটি ব্যতিক্রমধর্মী সরকার চালাচ্ছি।

০৬:১৯ পিএম, ১৩ জুন ২০২৬ শনিবার

ডা. নাসিরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

ডা. নাসিরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর চিকিৎসক

শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনায় গুরুত্বর আহত হোন দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। শনিবার (১৭ মে) আহত ডা. নাসিরের খোঁজখবর নিতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় তিনি বলেন, দায়িত্ব পালনরত চিকিৎসকদের উপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।  চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক। একজন চিকিৎসকের উপর শারীরিক হামলা শুধু তাৎক্ষণিক ক্ষতিই নয় বরং দীর্ঘমেয়াদি মানসিক যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।

০৮:১০ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

City Touch