মৃণাল কৃষ্ণ রায়। ফাইল ছবি
জাতীয় প্রেসক্লাব সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
রোববার (০৯ আগস্ট) ভোরে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন শেষে পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মৃণাল কৃষ্ণ রায় ১৯৬৫ সালে পাকিস্তান অবজারভারের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি অধুনালুপ্ত বাংলাদেশ টাইমস, ফিনান্সিয়াল এক্সপ্রেস ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস- এ কাজ করেন।
আরও পড়ুন <<>> জুলাই হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সাংবাদিকদের র্যালি
জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া মৃণাল কৃষ্ণ রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































