ছবি: আপন দেশ
সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে দুপুরে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (অনাব) এর সঙ্গে মতবিনিময় শেষে এ আহবান জানান তিনি।
এ সময়, অপতথ্য ও অপপ্রচার রোধে ফেসবুক পেজ ও অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান অনলাইন গণমাধ্যম মালিকরা। এজন্য প্রয়োজনে নীতিমালা করার তাগিদও দেন তারা।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, শিগগিরই কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। সরকার যাই করুক না কেন দেশের স্বার্থেই করবে বলেও জানান ইয়াসের খান চৌধুরী।
আরও পড়ুন <> প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়, বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি
তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টাল, কন্টেন্ট ক্রিয়েটরসহ সার্বিকভাবে অনলাইনে নীতিমালা করার পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় তিনি প্রতিষ্ঠানগুলোতে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে যোগ্যতা অনুযায়ী লোকবল-সাংবাদিক নিয়োগের আহবানও জানান।
এর আগে আলোচনায় সংগঠনটির নেতারা, নিবন্ধিত ও সচল অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন।
আপন দেশ/এমটিআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































