ছবি: আপন দেশ
রাজধানীর মিরপুর-১২ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে।
শনিবার (০৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন।
আরও পড়ুন <<>> দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালন
তিনি জানান, বাসটিতে আগুন দেয়ার চেষ্টা হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপণ করা হয়েছে। কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিলেন না। সেটি সড়কের পাশে দাঁড় করানো ছিল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































