Apan Desh | আপন দেশ

ঢাকার ২ সিটি নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:০১, ৭ নভেম্বর ২০২৬

ঢাকার ২ সিটি নির্বাচনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

ছবি: আপন দেশ

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন দলটির আমীর মাওলানা মামুনুল হক।

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মোরশেদ আলম সিদ্দিকি। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির হয়ে মেয়র পদে লড়বেন হাফেজ মাওলানা মাহবুবুল হক। 

আরও পড়ুন<<>>ডিসেম্বরে আপার বাংলাদেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম

এদিন সংবাদ সম্মেলনে দলটির আমীর দাবি করেন, ১১ দলীয় ঐক্যের সমন্বিত প্রার্থী ঘোষণা হলে ভোট ব্যাংক আলাদা হওয়ার সম্ভাবনা কম থাকবে। এজন্য ঐক্যের শীর্ষ স্থানীয় নেতাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আহবান জানান মামুনুল হক।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়