Apan Desh | আপন দেশ

ফিলিস্তিনের পক্ষে কথা বলে সিনেট জয় সায়েদের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:৩৭, ৭ নভেম্বর ২০২৬

ফিলিস্তিনের পক্ষে কথা বলে সিনেট জয় সায়েদের

আবদুল এল-সায়েদ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারত্বের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আবদুল এল-সায়েদ। ফিলিস্তিনের পক্ষ নিয়েও তিনি নির্বাচনে জয় লাভ করেছেন।

এ জয় দেখিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ফিলিস্তিনের পক্ষে কথা বলা এখন আর নির্বাচনি কোনো বাধা নয়। বরং মিশিগানের নির্বাচনে এ অবস্থানই আবদুল এল-সায়েদের বিজয়ের অন্যতম শক্তি হয়ে উঠেছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) মিশিগানে নির্বাচনে ড. আবদুল এল-সায়েদ যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হয়েছেন।

তিনি ৫২ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন, যিনি পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।

এ জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়েছেন এল-সায়েদ। তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম-আমেরিকান। এ পর্যন্ত সিনেটের আসন পাওয়া মাত্র ষষ্ঠ আরব-আমেরিকান।

এল-সায়েদের এ বিজয় ছিল ডেমোক্র্যাটদের বড় ধরনের নির্বাচনী সাফল্যের অংশ। নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় দলটি।

আরও পড়ুন<<>> মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ করতে দেয়া হবে না: ইরান

তবে আবদুল এল-সায়েদের জয় কেবল একজন ডেমোক্র্যাট প্রার্থীর নির্বাচনী সাফল্য নয়। মিশিগান, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক রাজনীতির জন্যও এর রয়েছে গভীর রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য।

এ জয় প্রমাণ করেছে, ইসরায়েলপন্থি প্রভাবশালী লবির বিরোধিতা করা এবং নিঃসংকোচে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়া মধ্য-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যে নির্বাচনী পরাজয়ের কারণ নয়। বরং বলা যায়, তার এ অবস্থানই বিজয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়