Apan Desh | আপন দেশ

বরের মুখ ফুলে ঢেকে বিয়ের ছবি প্রকাশ পারশার

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:২০, ৭ নভেম্বর ২০২৬

বরের মুখ ফুলে ঢেকে বিয়ের ছবি প্রকাশ পারশার

ছবি : সংগৃহীত

সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি তার বিয়ের ছবি প্রকাশ করেছেন। তবে বরের ছবি প্রকাশ করলেও কৌশলে ফুল দিয়ে আড়াল করেছেন মুখ।

বরের পরিচয় জানতে আগ্রহীদের জন্য মজার ছলে তিনি বলেন, অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।

বিয়ের খবরটি নিশ্চিত করে পারশা জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আকদ সম্পন্ন হয়েছে।

তবে ভিসা জটিলতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি পারশার পরিবারের সদস্যরা। অন্যদিকে বরের পরিবারের সদস্যরা সেখানে ছিলেন। অবশ্য বিয়ের আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে বিয়ের বাকি আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন <<>> মানিক মিয়ায় চলছে ‘কনসার্ট ফর সলিডারিটি’

স্বামীর পরিচয় গোপনীয়তার বিষয়ে তিনি বলেন, আমি যদি নাম বলি, তাহলে সবাই তাকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাকে ‘প্রিয়’ বলে ডাকি, সেও আমাকে ‘প্রিয়’ বলে।

পারশা জানান, প্রায় এক বছর আগে দেশের বাইরে ঘুরতে গিয়ে তাদের পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। একপর্যায়ে নিজের পছন্দের কথা পরিবারকে জানান তিনি। তার সিদ্ধান্তে পরিবারেরও কোনো আপত্তি ছিল না।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গান গেয়ে আলোচনায় আসেন পারশা মাহজাবিন। এরপর সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এ শিল্পী।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়