ছবি: আপন দেশ
গাজীপুরের কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সমর উইলিয়াম পালমা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আগে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
শুক্রবার (০৬ নভেম্বর) সকালে আনুমানিক ১০:৩০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন। শনিবার (০৭ নভেম্বর) ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে উপজেলার দড়িপাড়ায় অবস্থিত পবিত্র পরিবারের গির্জায় সমাহিত করা হয়েছে। তার পিতার নাম বুলু যোসেফ পালমা। গ্রামের বাড়ি উপজেলার দড়িপাড়া এলাকায়। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই পূত্র, দুই কন্যা ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন<<>>কালীগঞ্জে জাতীয় বিপ্লব-সংহতি দিবসে আলোচনা সভা
গার্ড অব অনার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় সমর উইলিয়াম পালমার নাম লিপিবদ্ধ রয়েছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































