Apan Desh | আপন দেশ

নকল সার-কীটনাশক তৈরি করায় জরিমানা

নওগাঁ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৫৩, ৭ নভেম্বর ২০২৬

নকল সার-কীটনাশক তৈরি করায় জরিমানা

ছবি: আপন দেশ

নওগাঁর মহাদেবপুরে নকল সার ও ভেজাল কীটনাশক তৈরির একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় তার ছোট ভাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

শনিবার (০৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিবগঞ্জ দরিয়াপাড়া গ্রামের এসডি এগ্রোভেট কারখানায় এ অভিযান চালানো হয়।

এসময় কারখানা থেকে কয়েক টন নকল সার, কীটনাশক ও ভেজাল পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আদালত সূত্রে জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ। এতে এনএসআই, এসআরবি ও পুলিশের একটি দল অংশ নেয়।

উপজেলা প্রশাসন জানায়, গ্রামের ভেতরে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার ও ভেজাল কীটনাশক তৈরি করা হচ্ছিল। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য বাজারজাত করা হতো। 

আরও পড়ুন<<>>বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয় ৭ নভেম্বর: হুইপ দুলু

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শাহীনূর পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযান শেষে কারখানাটির সব কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয়। এ সময় কয়েক টন নকল সার ও কীটনাশক ছাড়াও ভেজাল পণ্য তৈরির সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করা হয়।

মহাদেবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, কৃষি উপকরণের নামে ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও পরিবেশের জন্য উদ্বেগজনক। কৃষকদের প্রতারণা থেকে রক্ষা করতে অবৈধ সার ও কীটনাশক উৎপাদন, মজুত এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত নজরদারি করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়