Apan Desh | আপন দেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩০, ৭ নভেম্বর ২০২৬

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালন

ছবি: আপন দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত আলোচনা সভা হয়েছে।

শনিবার (০৭ নভেম্বর) এ আলোচনা সভা হয়।

আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আলোচনা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দর্শন ও পররাষ্ট্রনীতি নিয়ে।

সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন গণতান্ত্রিক সংগ্রাম, বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্বে সবার আগে বাংলাদেশ নিয়ে আলোকপাত করেন হাইকমিশনের মিনিস্টার (প্রেস) সাইদুর রহমান।

আরও পড়ুন <<>> ঢাকায় বসছে ১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান আলোচনা সভার সভাপতিত্ব করেন। আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পড়ে শোনান কমার্স কাউন্সিলর ইফতেখারউদ্দিন শামীম, সহকারী ডিফেন্স এডভাইজার লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ।

মিশনের এইচওসি মাহমুদুল হকের পরিচালনায় মিশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় মিশনে জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়