Apan Desh | আপন দেশ

ইসরায়েলি হামলায় ইরানে ৯৩৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ৩০ জুন ২০২৫

আপডেট: ২১:৫৭, ৩০ জুন ২০২৫

ইসরায়েলি হামলায় ইরানে ৯৩৫ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

ইসরাইলের সঙ্গে ১২ দিনের যদ্ধে ইরানের অন্তত ৯৩৫ নাগরিকের প্রাণহানি হয়েছে বলে দাবি দেশটির। সোমবার (৩০ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির। যা দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছে।

জাহাঙ্গির জানান, নিহতদের মধ্যে ১৩২ জন নারী ও ৩৮ জন শিশু রয়েছে। এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান-ইসরায়েল যুদ্ধে ৬০৬ জন নিহত এবং ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, তেহরানের উত্তর-পশ্চিমে অবস্থিত এভিন কারাগারে ইসরাইলি বিমান হামলায় ৭৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কারাবন্দি, কারাকর্মী এবং আশপাশের বাসিন্দারা রয়েছেন।

আরওপড়ুন<<>>গাজার শিশুদের এসব ছবি হৃদয় ভেঙে দেয়

গত ১৩ জুন ইসরাইল যখন ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রও ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জবাবে ইসরাইলের বিভিন্ন স্থানে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান। যার ফলে কমপক্ষে ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ এর বেশি মানুষ আহত হয় বলে হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ যুদ্ধ ২৪ জুন থেকে যুক্তরাষ্ট্র-প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যায়। যদিও পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ ও আঞ্চলিক স্থিতিশীলতা অনিশ্চিত।

ইরান ইসরাইল
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত