Apan Desh | আপন দেশ

নাভালনির মৃত্যুতে পুতিন বললেন এটিই জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৩, ১৯ মার্চ ২০২৪

আপডেট: ১১:২৭, ১৯ মার্চ ২০২৪

নাভালনির মৃত্যুতে পুতিন বললেন এটিই জীবন

ফাইল ছবি

গত ফেব্রুয়ারিতে অ্যালেক্সি নাভালনির মৃত্যুর খবরে সরগরম হয়ে উঠেছিল রাশিয়ার রাজনীতি। দানা বেঁধেছিল নানা বিতর্ক। কিন্তু কোনো কিছুরই প্রভাব পড়েনি এবারের ভোটপ্রক্রিয়ায়। আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন।

সোমবার (১৮ মার্চ) ফলাফল ঘোষণা হয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ৮৭ দশমিক আট শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পুতিন। এদিন ফলপ্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নাভালনির মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

আরও পড়ুন <> গাজায় ভোরে ইসরায়েলি হামলায় নিহত ২০

যার উত্তরে পুতিন বলেন, ‘বন্দি বিনিময়ের মাধ্যমে নাভালনির মুক্তির প্রস্তাবে আমি রাজি হয়েছিলাম। কিন্তু এর কয়েকদিন পরেই ওর মৃত্যু হয়। এগুলো হয়েই থাকে। এখানে আপনার হাতে তো কিছু নেই। আমাদের কারোই কিছু করার নেই। এটিই জীবন।’ নাভালনির মৃত্যুর এক মাস পর তাকে নিয়ে মুখ খুললেন পুতিন।

গত ১৬ ফেব্রুয়ারি রাশিয়ার জেল কর্তৃপক্ষ নাভালনির মৃত্যুর খবর জানায়। আমেরিকা, ফ্রান্স, কানাডার মতো অনেক দেশ এই মৃত্যু নিয়ে পুতিনকে দায়ী করে।

রাশিয়ার বিরোধী দলীয় সমাজের প্রধান ব্যক্তিতে পরিণত হয়েছিলেন নাভালনি। তার সমর্থকরা তাকে ‘রাশিয়ার নেলসন ম্যান্ডেলা’ হিসেবে অভিহিত করতেন।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের