Apan Desh | আপন দেশ

পুতিন

পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন: ট্রাম্প

পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে দেখা গেছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও অন্যান্য সামরিক সম্পদে হামলা চালাতে তেহরানকে তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া। চলতি সপ্তাহের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেন। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি (পুতিন) তাদের কিছুটা সাহায্য করছেন। হ্যাঁ, আমার তা-ই ধারণা। শুক্রবার (১৩ মার্চ) পূর্ণাঙ্গভাবে প্রচার হতে যাওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন, পুতিন সম্ভবত ভাবছেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি।

০৭:৩৪ পিএম, ১৩ মার্চ ২০২৬ শুক্রবার

পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা,  ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ

পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা,  ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলা চেষ্টার ঘটনায় অত্যন্ত রেগে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের বাসভবনে হামলা চালানোর অভিযোগ উঠে। ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই তাকে ফোন করে জানিয়েছেন যে, ইউক্রেন উত্তর রাশিয়ায় তার বাসভবনে হামলার চেষ্টা করেছে। এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, এই অভিযোগ শান্তির মধ্যস্থতা করতে তার নেয়া প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে কি না, জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বিষয়টি পছন্দ করিনি। এটা ভালো নয়, আমি আজ পুতিনের কাছ থেকে এটি সম্পর্কে জানতে পেরেছি। এটি নিয়ে খুব রেগে গিয়েছিলাম।’

১০:৪১ এএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না—কেন হুঁশিয়ারি দিলেন পুতিন

যুক্তরাষ্ট্রের চাপে কখনো মাথা নত করব না—কেন হুঁশিয়ারি দিলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তাঁর দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে খবর পাওয়া গেছে। গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট ও লুকঅয়েলের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

০৩:১০ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ