ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট প্রাণহানি দাঁড়াল ২৭১ জনে।
এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (০৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
পাশাপাশি এসময়ে খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আরও পড়ুন <<>> চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
পাশাপাশি এসময়ে বরিশাল বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২২৩, খুলনা বিভাগে ৩০৬, ময়মনসিংহ বিভাগে ৯৮, রাজশাহী বিভাগে ১০৫, রংপুর বিভাগে ৬৬ ও সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২৩ জন মারা গেছেন।
এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২৩, বরিশাল বিভাগে ২২, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন ও সিলেট বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে।
আপন দেশ/এসএস





































