Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৫, ২২ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

ছবি: আপন দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে  বক্তব্য রাখেন  টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক ও সদস্যসচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জুয়েল রানা, টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর হাসান খান রুবেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। 

আরও পড়ুন<<>>নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬ ককটেল

বক্তারা বলেন, একটি মহল পরিকল্পিত ভাবে দেশে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টি করে বিদ্যমান স্থিতিশীল পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেকোনো ষড়যন্ত্র রাজপথে থেকেই মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ।

বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: