ফাইল ছবি
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বুথের বাইরে টিকিট বিক্রি করা। ইটিসি বা ইলেকট্রনিক্স টোল কালেকশান সিস্টেম না থাকায় টোল আদায় অসংগতিও রয়েছে। এসবের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২২ নভেম্বর) কুড়িলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযানে চালানো হয়। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখ গাড়ি চলে। তবে টোলে ৮০ হাজারের কম দেখানো হয়। এ অভিযোগে অভিযানটি চালানো হয়।
আরও পড়ুন <<>> মেঘনা আলমকে দুদকের তলব
সংস্থাটির জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তিতে দুর্বলতা রয়েছে। যদিও বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































