Apan Desh | আপন দেশ

ডেঙ্গু টেস্ট

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’

ভারতে অনুমোদন পেল ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এটি ডেঙ্গু প্রতিরোধের ইতিহাসে একটি বড় মাইলফলক। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মঙ্গলবার (২১ জুলাই) এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। জাপানের বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এ টিকাটিকে অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের আইনি স্বীকৃতি পেল।

০৭:০৮ পিএম, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮০ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৮০ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রন্ত হয়ে ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন রয়েছে।

০৯:২৯ পিএম, ৩০ জুন ২০২৬ মঙ্গলবার

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সোমবার (০১ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এক জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

০৭:৫১ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

ডেঙ্গু আক্রান্তদের ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

ডেঙ্গু আক্রান্তদের ঢাকায় স্থানান্তর না করার নির্দেশ

ঢাকা: সারা দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু রোগে আক্রান্ত কোনো রোগীকে যেন ঢাকায় স্থানান্তর করা না হয় বলে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.আহমেদুল কবীর। রোববার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে এক আলোচনাসভায় তিনি এ নির্দেশনা দেন। আহমেদুল কবীর বলেন, ঢাকার তুলনায় অন্যান্য জেলায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে। আমরা ঢাকার বাইরে সব জায়গায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি। সারা দেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলেছি। ডেঙ্গু রোগীদের জন্য আইভি ফ্লুইড সবচেয়ে বেশি প্রয়োজন।

১২:১৭ এএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement