Apan Desh | আপন দেশ

রোগী

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু হামে এবং পাঁচ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭২৯ শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮২ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৬১৫ জন। হাসপাতালে ভর্তি ৭২৯ জনের মধ্যে ২৭৪ জনই ঢাকা বিভাগের। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৭ জন।

০৫:০৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নিহত ৪

২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে নিহত ৪

দেশজুড়ে বায়ুবাহিত রোগ হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৭ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৮৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮২৬ জন।

০৭:০২ পিএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার

শিশুকে হাম থেকে বাঁচাতে যা জানা জরুরি

শিশুকে হাম থেকে বাঁচাতে যা জানা জরুরি

দেশের বিভিন্ন অঞ্চলে মারাত্মক সংক্রামক রোগ ‘হাম’ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রাজশাহী অঞ্চলে এর প্রকোপ সবচেয়ে বেশি। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, পাবনা, যশোর ও নাটোরেও রোগটি শনাক্ত হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, চলতি মাসে হামে আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ২১ জন শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রকোপ সর্বাধিক জেলায়: ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোর জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তত্ত্বাবধানে মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পরীক্ষা করা হচ্ছে, যেখানে অধিকাংশ শিশুর শরীরে হাম নিশ্চিত হয়েছে।

১১:৪১ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

ধূমপান না করেও যে কারণে বাড়ছে হৃদরোগের ঝুাঁকি

ধূমপান না করেও যে কারণে বাড়ছে হৃদরোগের ঝুাঁকি

ধূমপান করেন না, মদ্যপানও করেন না, আবার ওজনও স্বাভাবিক। তাই অনেকেই মনে করেন হৃদরোগের ঝুঁকি নেই। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, বাহ্যিকভাবে সুস্থ জীবনযাপন করেও অনেকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে দক্ষিণ এশীয়দের মধ্যে এ ঝুঁকি তুলনামূলক বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাইরে থেকে সুস্থ দেখালেই হবে না। শরীরের ভেতরে লুকিয়ে থাকা কিছু অদৃশ্য কারণই বড় ঝুঁকি তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো বংশগত প্রভাব। পরিবারে কম বয়সে হৃদরোগের ইতিহাস থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়। কিছু মানুষের শরীরে জন্মগতভাবেই কোলেস্টেরল বেশি থাকে। কারও ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার প্রবণতা থাকে। এগুলো বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু বড় বিপদের কারণ হতে পারে।

১২:৩৭ এএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

ব্রেন টিউমারে আক্রান্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন গুরুতর অসুস্থ। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত। দীর্ঘ সাত মাস ধরে তিনি অসুস্থ আছেন। গত ছয় মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। বুধবার (০১ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়। নিসচা আয়োজিত এ সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি এ দুঃসংবাদটি দেশবাসীর অবগতির জন্য জানান। মিরাজুল মইন জয় বর্তমানে নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। তার চিকিৎসা এখনো চলছে।

০৬:২১ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩৩, হাসপাতালে ৫০ জন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এছাড়া দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৫০ জন চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বরাতে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। প্রেস উইং আরও জানায়, দুর্ঘটনায় প্রায় দেড় শতাধিক ব্যক্তি আহত হন। এর মধ্যে অনেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫০ জন। এর মধ্যে ৪০ জনই আছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে।

০৬:৩০ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement