ফাইল ছবি
হাম উপসর্গে সারা দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তবে এসময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ শিশু।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী ১ হাজার ১৬২ জন এবং নিশ্চিত হাম রোগী ৭৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩৮।
আরও পড়ুন <<>> ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের। এসময়ে ২৬ হাজার ১৩৬ জনের হাম শনাক্ত হয়েছে।
আপন দেশ/এসএস




































