Apan Desh | আপন দেশ

এবার প্লে-ব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন শ্রেয়া ঘোষাল

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৬, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৩৬, ১৭ মার্চ ২০২৬

এবার প্লে-ব্যাক থেকে সরে দাঁড়াচ্ছেন শ্রেয়া ঘোষাল

বছরের শুরুতে প্লে-ব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন অরিজিৎ সিং। এবার তার পথেই হাঁটার ইঙ্গিত দিলেন শ্রেয়া ঘোষাল। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেয়াও প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর বিষয়টি ভাবছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রেয়া জানান, তিনি বর্তমানে বেশ ক্লান্ত অনুভব করছেন। ভবিষ্যতে গান থেকে সাময়িক বিরতি নেয়ার কথাও ভাবছেন তিনি।

গানের জগতে পরিবর্তন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এ শিল্পী। তিনি বলেন, বর্তমান সময়ের কিছু পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা সব সময় আনন্দের নয়। বিশেষ করে লাইভ কনসার্টে ‘লিপ-সিঙ্ক’ বা যান্ত্রিকভাবে গান পরিবেশনের প্রবণতা তিনি সমর্থন করেন না।

শ্রেয়া বলেন, যেদিন আমাকে মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করে গান গাইতে হবে, সেদিনই আমি গান গাওয়া ছেড়ে দেব। অরিজিৎ সিংয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারও মাঝে মাঝে বিরতি নেয়ার ইচ্ছা হয়।

আরও পড়ুন <<>> ঘরে বসেই দেখুন অস্কারের সেরা ছবি

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন অরিজিৎ সিং। তিনি সেখানে জানান, নতুন কোনো প্লে-ব্যাক কাজ আর গ্রহণ করবেন না। একই সঙ্গে দীর্ঘ সংগীত যাত্রায় শ্রোতাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়