Apan Desh | আপন দেশ

হাসপাতাল

পাবনা মানসিক হাসপাতালে ৪ দালালের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে ৪ দালালের কারাদণ্ড

দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে পাবনা মানসিক হাসপাতালে প্রবেশ করতেই জেঁকে ধরেন দালাল চক্র। এরপর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভ্রান্ত করে রোগী ও তার স্বজনদের সঙ্গে প্রতারণায় হাতিয়ে নেয়া হয় টাকা। এমন অবস্থায় অভিযান চালিয়ে হাসপাতাল চত্ত্বর থেকে দালাল চক্রের চারজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (০১ নভেম্বর) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে ও পুলিশের সহায়তায় হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে হাতেনাতে আটকের পর এ দণ্ড দেয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে ইদ্রিস আলী (২৫), তৈয়ব আলীর ছেলে জাকির হোসেন (৪৭), চাঁদ আলীর ছেলে মাসুদ রানা (৪৫) এবং কিসমত প্রতাপুর এলাকার আব্দুল বারেকের ছেলে সুজন আলী (২৬)।

০৫:৪৯ পিএম, ১ নভেম্বর ২০২৬ রোববার

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা গ্রেফতার

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ঢুকে জুয়েল হোসেন নিরব নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা আব্দুর রহমান শাহেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হাসপাতালের মালামাল ভাংচুরের অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে উত্তর তেমুহনী থেকে শাহেদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। শাহেদ লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও দালালবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহবায়ক। ভুক্তভোগী জুয়েল লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ও সাহাপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

০৩:৩৮ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি দীর্ঘদিন যাবৎ রক্তশূন্যতায় ভুগছেন।  অসুস্থতাবোধ করায় বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন। তার শরীরে তিন ব্যাগ রক্ত দেয়া হয়েছে। ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও যোগ দেন তিনি। বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

০৯:০৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

ইসলামী ব্যাংক হাসপাতালের কমলাপুর ভবন উদ্বোধন

ইসলামী ব্যাংক হাসপাতালের কমলাপুর ভবন উদ্বোধন

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন-এর সেবামূলক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক হাসপাতালের কমলাপুর নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কমলাপুর মেট্রো স্টেশনের সন্নিকটে ভবনটি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কেএম মুনিরুল আলম আল-মামুন, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মো. হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার মো. আনিসুল হক এবং ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন।

০৪:৪১ পিএম, ১৯ অক্টোবর ২০২৬ সোমবার

নাটোর সদর হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন

নাটোর সদর হাসপাতালে হুইপ দুলুর আকস্মিক পরিদর্শন

নাটোর সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার (১৮ অক্টোবর) কোনো প্রটোকল ছাড়াই রিকশায় করে হাসপাতালে গিয়ে তিনি চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। হাসপাতালে এক ঘন্টা অবস্থানকালে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়টি খতিয়ে দেখেন হুইপ। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে হুইপ দুলু বলেন, হাসপাতালে চিকিৎসকদের দায়িত্ব সবচেয়ে বেশি। সরকারি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রোগীদের চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা মেনে নেয়া হবে না।

০৫:৪০ পিএম, ১৮ অক্টোবর ২০২৬ রোববার

‘কুমিল্লা মেডিকেলের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে’

‘কুমিল্লা মেডিকেলের শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করার উদ্যোগ নেয়া হবে। একই সঙ্গে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। শনিবার (১০ অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অডিটোরিয়ামে ইন্টার্ন সমাপনী অনুষ্ঠান (কুম-২৯) ও ডাক্তার পুনর্মিলনী ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মেডিকেল কলেজের প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ক্ষেত্রে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বরাদ্দের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।

০৬:৫৬ পিএম, ১০ অক্টোবর ২০২৬ শনিবার

শিশু আভানের মৃত্যুতে ইউনিভার্সেল মেডিকেলের বক্তব্য

শিশু আভানের মৃত্যুতে ইউনিভার্সেল মেডিকেলের বক্তব্য

ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে শিশু আভানের মৃত্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত শিশু ওয়াইজ কুরুনী আভানের মৃত্যুকে কেন্দ্র করে সম্পূর্ণ একপেশে, খণ্ডিত ও ভিত্তিহীন অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। যেকোনো শিশুর অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, শিশু আভানের মৃত্যুতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার গভীরভাবে শোকাহত। কিন্তু দুঃখজনক এ ঘটনাকে পুঁজি করে চিকিৎসকদের ব্যক্তিগত আক্রমণ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিষোদ্গার এবং চিকিৎসা ব্যবস্থার বিরুদ্ধে ভুল, বিভ্রান্তিকর ও অবৈজ্ঞানিক তথ্য দিয়ে জনরোষ উসকে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে হাসপাতালে মব (গড়ন) সৃষ্টির ঘোষণা দেয়া হচ্ছে।

০৮:০৮ পিএম, ৮ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement