Apan Desh | আপন দেশ

অভিনেতা

ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

বিতর্কের মুখে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। একটি গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যার প্রেক্ষিতে ক্ষমাও চেয়েছেন এ অভিনেতা। সোমবার (২৭ এপ্রিল) ‘সরকে চুনর তেরি সরকে’ গানটি নিয়ে বিতর্কের মুখে নারী কমিশনের সামনে সশরীরে হাজিরা দেন এ ‘খলনায়ক’ তারকা। আসন্ন সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’-এর হিন্দি ভার্সনের এ গানটিতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে মহিলা কমিশন থেকে তলব করা হয়েছিল ছবির সংশ্লিষ্টদের। সোমবার কমিশনের সামনে উপস্থিত হয়ে সঞ্জয় দত্ত একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, সমাজের কোনো ক্ষতি করার বা কাউকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত অভিপ্রায় তার ছিল না।

০৩:৩০ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

যে লজ্জার কথা কখনও বলেননি অভিনেতা ফারুক

যে লজ্জার কথা কখনও বলেননি অভিনেতা ফারুক

জনপ্রিয় অভিনেতা ফারুক হোসেন আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের বহু নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত পান তিনি। এ অভিনেতাকে এখন প্রায়ই ফেসবুকে দেখা যাচ্ছে। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পোস্টে অতীতের নানা স্মৃতি রসবোধের সঙ্গে তুলে ধরছেন। মঙ্গলবার (০৩ মার্চ) ‘যে লজ্জার কথা কখনও বলিনি’ শিরোনামে একটি পোস্টে শৈশবের একটি ঘটনার কথা শেয়ার করেন তিনি। পোস্টে তিনি জানান, ঘটনাটি ১৯৬৭ সালের। তখন তার বয়স ছিল মাত্র ছয় বছর। সে সময় তিনি নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নানা বাড়ির পেছনে ডিস্ট্রিক্ট বোর্ডের একটি কাঁচা রাস্তার পাশে কাজী বাড়ির কাজী সাহেব গ্রামের দরিদ্র মানুষদের কলাপাতায় খিচুড়ি খাওয়াচ্ছিলেন। বনেদি ও বিত্তশালী সে পরিবার প্রায় একশো মানুষকে বসিয়ে খিচুড়ি খাওয়াচ্ছিল।

০১:৫১ এএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান 

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান 

নির্বাচনে পরাজিত হলেও তারেক রহমানের ঘোষিত মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। তাকে প্রতিমন্ত্রী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। নতুন প্রতিমন্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে আমিনুল হক বিসিবির সিইওকে কল দিয়ে বিসিবি কার্যালয়সহ ক্রিকেট সংশ্লিষ্ট সবকিছুতে অবাধ প্রবেশের যে নিষেধাজ্ঞা ছিলো সেটা তুলে নেয়ার নির্দেশ দিচ্ছেন। মিঠুন চক্রবর্তীর ‘ফাটাকেষ্ট’ সিনেমার মন্ত্রী ফাটাকেষ্ট স্টাইলে তার আদেশ দেয়ার সে ফোনকলের ভিডিওটিও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

০৪:০৫ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

নিজ বাসা থেকে ‘দ্য মাস্ক’ অভিনেতার মরদেহ উদ্ধার

নিজ বাসা থেকে ‘দ্য মাস্ক’ অভিনেতার মরদেহ উদ্ধার

নব্বই দশকের জনপ্রিয় হলিউড অভিনেতা ও ‘দ্য মাস্ক’ খ্যাত পিটার গ্রিন আর নেই। নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডের ক্লিনটন স্ট্রিটে অবস্থিত নিজ বাসা থেকে স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। অভিনেতার দীর্ঘদিনের ম্যানেজার গ্রেগ এডওয়ার্ডস বিষয়টি নিশ্চিত করেছেন। নিউইয়র্ক পোস্ট বলছে, নিউইয়র্ক পুলিশের প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে মেডিকেল পরীক্ষার প্রতিবেদন অপেক্ষমাণ রয়েছে। পিটার গ্রিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে গ্রেগ এডওয়ার্ডস বলেন, ব্যক্তিগত জীবনে নানা সংগ্রাম থাকলেও কাজের ক্ষেত্রে গ্রিন ছিলেন ভীষণ পারফেকশনিস্ট। তিনি একজন অসাধারণ মানুষ ও আমাদের প্রজন্মের অন্যতম শক্তিশালী অভিনেতা। তাকে বন্ধু হিসেবে ভীষণ মিস করব।

০৭:৩০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement

শীর্ষ সংবাদ:

City Touch