Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-জাপানের প্রধানমন্ত্রী

দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান-জাপানের প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৪৫ মিনিটে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান তাকাইচি। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাপান ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।

০৯:৫৭ এএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন জাপানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন জাপানের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

০৯:৩৪ এএম, ২৭ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান

বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩৫ কোটি মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে জাপান। দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চার দিনের সরকারি সফরে সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ সফরে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ আকর্ষণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

১০:৪৩ এএম, ২৬ অক্টোবর ২০২৬ সোমবার

প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেক বৈঠক

প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেক বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেল। রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের। সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনের দায়িত্বশীলরা জানিয়েছে, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই গত রাতে বৈঠকটি স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

১২:২৪ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

রাতে ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাতে ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুস্পষ্ট লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

০৮:৫৮ এএম, ২৫ অক্টোবর ২০২৬ রোববার

মোংলা বন্দরের আধুনিকায়নে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের আধুনিকায়নে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস করা এবং আধুনিকায়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টার দিকে বন্দরের জেটি এলাকায় গিয়ে তিনি বন্দর সম্প্রসারণ প্রকল্প, জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ডসহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।  বন্দর পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টার পর জেটি এলাকা থেকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় পথে প্রটোকল ভেঙে নিজেই গাড়ি থেকে নেমে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে হেলিকপ্টযোগে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন তিনি।

০৮:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান। সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার।

০২:০৬ পিএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌঁছান তিনি। এর আগে এদিন সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী।

১১:২০ এএম, ২২ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার

খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা ও বাগেরহাট সফর করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় হেলিকপ্টার যোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন তিনি। ১০টা নাগাদ আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।

০৮:৫৩ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

প্রধানমন্ত্রীকে অনুসরণ করায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রীকে অনুসরণ করায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাকে মিরপুর থেকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতার হওয়া ছাত্রলীগ নেতার নাম তানভীর জোমাদ্দার। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

০৮:২৯ পিএম, ২১ অক্টোবর ২০২৬ বুধবার

ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান 

ধর্মসভা মন্দিরে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা অনুদান 

রাজশাহীতে শারদীয় দুর্গোৎসবের আবহে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরের মিয়াপাড়া এলাকার ধর্মসভা মন্দির পরিদর্শনে গিয়ে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় ধর্ম-বর্ণনির্বিশেষে সব নাগরিকের সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভা শেষে ধর্মসভা মন্দিরে যান তারেক রহমান। বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত সেখানে অবস্থানকালে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

০৭:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে বসে তিনি ল্যাপটপের বাটন চেপে কৃষকদের এ প্রণোদনা দেন। কৃষকদের ব্যাংক হিসাবে এ টাকা পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে কৃষকেরা মোবাইলে এসএমএস পান। জনসভার প্রথম পর্বে প্রধানমন্ত্রী কৃষকদের এ প্রণোদনা দেন। তিনি বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি টাকা প্রণোদনা দেয়া হলো। পরে তিনি ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকি চেক তুলে দেন।

০৪:৪৩ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার

খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার

সমাজের প্রত্যেকটি খেটে খাওয়া মানুষসহ সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে এগারোটায় রংপুরের উদ্দেশ্যে যাত্রাপথে তারাগঞ্জের পাগলাপীর এলাকায় সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

১২:৫১ পিএম, ২০ অক্টোবর ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement