Apan Desh | আপন দেশ

মজুরি বৃদ্ধির বাড়তি ব্যয় ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহবান বিজিবিএর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:১৪, ২৮ নভেম্বর ২০২৬

মজুরি বৃদ্ধির বাড়তি ব্যয় ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহবান বিজিবিএর

ফাইল ছবি, আপন দেশ

তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বাড়তি ব্যয় ক্রেতাদের সঙ্গে সমন্বয়ের আহবান জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।

একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি কারখানার আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিজিবিএ’র সভাপতি মো. আবদুল হামিদ এসব কথা জানান।

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে ন্যূনতম মজুরি বোর্ডের গৃহীত সিদ্ধান্তকে স্বাগত জানায় বিজ্ঞপ্তিতে বিজিবিএ জানায়, শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার মান এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার, শ্রমিক প্রতিনিধি, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তবে নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কারখানাগুলোর আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক অবস্থান বিবেচনায় নেয়ার তাগিদ দিয়েছে সংগঠনটি। বিশেষ করে সীমিত মুনাফা ও আর্থিক সক্ষমতার কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো নতুন মজুরি কাঠামো বাস্তবায়নে চাপের মুখে পড়তে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজিবিএ বলেছে, মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় বাড়লেও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা জরুরি। এজন্য তৈরি পোশাকশিল্পের প্রতিযোগী দেশগুলোর পরিস্থিতি, ক্রেতাদের চাহিদা, উৎপাদন ব্যয় ও সরবরাহব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় নিয়ে সমন্বিত পদক্ষেপ নেয়া প্রয়োজন। 

আরও পড়ুন<<>>রাজস্ব ফাঁকি কমাতে অটোমেশনে আসছে লেনদেনব্যবস্থা: অর্থমন্ত্রী

সংগঠনটির মতে, এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিদেশি ক্রেতা ও উৎপাদনকারী কারখানার মধ্যে সমন্বয়কারী হিসেবে বায়িং হাউসগুলো নতুন মজুরি কাঠামোর কারণে সৃষ্ট অতিরিক্ত উৎপাদন ব্যয়ের যৌক্তিক মূল্য সমন্বয়ে ভূমিকা রাখতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মজুরি কাঠামো বাস্তবায়নে কারখানা ও বায়িং হাউসের মধ্যে ব্যবসায়িক বাস্তবতা বিবেচনায় নিয়ে ক্রেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে বাস্তবসম্মত ও যৌক্তিক অবস্থান গ্রহণের মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করা প্রয়োজন। বিজিবিএর সদস্যরা এ সমন্বয় ও সহযোগিতায় সক্রিয় ভূমিকা পালন করবেন।

বিজিবিএ মনে করে, শ্রমিকদের ন্যায্য অধিকার, কারখানার টিকে থাকা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান পরস্পর সম্পর্কযুক্ত। সরকার, শ্রমিক, মালিকপক্ষ, বায়িং হাউস ও আন্তর্জাতিক ক্রেতারা সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করলে একটি শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই তৈরি পোশাকশিল্প গড়ে তোলা সম্ভব।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ইসির সঙ্গে ১৮ দলের মতবিনিময় রোববার মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা নিহত ৩০ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন মুশফিক পতিত ফ্যাসিবাদীরা হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে: বিএনপি গোপালগঞ্জে বিকাশের লেনদেন পর্যবেক্ষণে সরকার: বাণিজ্যমন্ত্রী পতিত স্বৈরাচার কোনো দিন দেশে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে ১ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দাম ফের বাড়ল রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান গাজায় নভেম্বরেই ইসরায়েলি হামলায় নিহত ১৬ শিক্ষার্থী হজের বিমান ভাড়া কমিয়েছেন প্রধানমন্ত্রী: ধর্মমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র ইউরোপে পৌঁছাতে সক্ষম: ট্রাম্প